দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলের লোহাগড়ার কালনা-নড়াইল-যশোর মহাসড়কে ট্রাকের ধাক্কায় আমেনা হাসান বিপাশা (৩০) নামে এক স্বাস্থ্যকর্মী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বুধবার (১০) জুন বিকেলে যশোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে সকালে উপজেলার কালনা-নড়াইল-যশোর মহাসড়কের মধুমতী ইটভাটার সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমেনা হাসান বিপাশা দীপ্ত টিভির সাবেক সাংবাদিক তানভীর আহমেদ রুবেলের সহধর্মিণী। আমেনা হাসান বিপাশা পাংখারচর কমিউনিটি ক্লিনিকে কর্মরত ছিলেন, লোহাগড়ায় বসবাস করতেন।
পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় বুধবার সকালে আমেনা হাসান বিপাশা লক্ষীপাশার বাসা থেকে ভ্যানযোগে তার কর্মস্থল পাংখারচর কমিউনিটি ক্লিনিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কালনা-নড়াইল-যশোর মহাসড়কের মধুমতী ইটভাটার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ভ্যানটিকে চাপা দিলে ভ্যানে থাকা আমেনা গুরুতর আহত হন।ৎ
পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে যশোরে নেওয়ার পরামর্শ দেন। এরপর তাকে যশোরে নেওয়া হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেলে তিনি মারা যান।
নড়াইলের তুলরামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।’
/অ